Saturday, 22 August, 2026

ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম দেশে পৌঁছেছে


উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গমবাহী জাহাজ এমভি এনজয় প্রোসপারিটি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় কুতুবদিয়ার বহির্নোঙ্গরে ভিড়ে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান। জাহাজে থাকা গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে।

জাহাজে থাকা গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। বাকি ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাসের জন্য পাঠানো হবে। চট্টগ্রামে গম খালাসে আনুমানিক দশ দিন সময় লাগবে।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

সরকারি উদ্যোগে এই গম আমদানি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। গম খালাস ও বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তা জনগণের জন্য খাদ্য সরবরাহের চাহিদা মেটাতে সহায়ক হবে।

0 comments on “ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম দেশে পৌঁছেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ