Wednesday, 14 October, 2026

খামার যান্ত্রিকীকরণে ৩,০২০ কোটি টাকার প্রকল্প


দেশের কৃষিখাতকে উন্নত ও বেগবান করার লক্ষ্যে খামার যান্ত্রিকীকরণের ৩,০২০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রনালয়।

এরই অংশ হিসেবে গত ১৫ মার্চ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর উদ্যোগে দিনাজপুরের নশিপুরে এক কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোঃ এছরাইল হোসেনসহ কৃষি অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন
কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

ইউটিউব দেখে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ: সফল পাবনার শিমুল
ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ

চাকরি ছেড়ে হাঁসের খামার গড়েছিলেন। কিন্তু হঠাৎ ছড়িয়ে পড়া মারণ রোগে সব হাঁস মারা যাওয়ায় চোখের সামনে শেষ হয়ে যায় Read more

কর্মশালায় দেশের প্রধান কৃষি যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এ সি আই মটরস্ জাপানী ইয়ানমার সহ অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করে। প্রদর্শিত যন্ত্রগুলোর মধ্যে ছিল ধান ও গম কাঁটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার অত্যাধুনিক মেশিন জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার।

বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ লক্ষ্যে এসিআই মটরস প্রায় এক যুগ ধরে কাজ করে আসছে। আধুনিক ও উন্নতমানের সব কৃষি যন্ত্রপাতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে তারা।

২০২০ সালের বোরো মৌসুমে করোনার কঠিন বিপর্যয়ের সময়ও ৭৫০ এর বেশি ইয়ানমার কম্বাইন হারভেস্টার সরবরাহ করে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে এ সি আই মটরস্। শুধু তাই নয়, দেশব্যাপী তারা দক্ষ নেটওয়ার্ক ও লোকবল এর মাধ্যমে বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করছে।

0 comments on “খামার যান্ত্রিকীকরণে ৩,০২০ কোটি টাকার প্রকল্প”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ