Sunday, 08 November, 2026

বিশ্বের সবচেয়ে দামি আম সূর্য ডিমের চাষ হচ্ছে দেশেই


সূর্যডিম দামি আম

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম, যার প্রতি কেজি খুচরা বাজারে ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে এই আম ৫০০০-৬০০০ টাকায় বিক্রি হয়ে থাকে।

যেখানে বাংলাদেশের বাজারে প্রচলিত আমের দাম প্রতি কেজি জাতভেদে ৪০ থেকে ১০০ টাকাতেই পাওয়া যায়।

আরো পড়ুন
বাম্পার ফলনেও মুখে হাসি নেই জামালপুরের কাঁচামরিচ চাষিদের
বাম্পার ফলনেও মুখে হাসি নেই জামালপুরের কাঁচামরিচ চাষিদের

আবহাওয়া অনুকূলে থাকায় এবং চরাঞ্চলে আগাম চাষের সুযোগ পাওয়ায় চলতি মৌসুমে জামালপুরে কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। তবে এই বাম্পার ফলন Read more

বাসায় ঘোড়া (Horse) পালন ও যত্ন: শখ থেকে সঠিক রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ নির্দেশিকা
বাসায় ঘোড়া পালন ও যত্ন: শখ থেকে সঠিক রক্ষণাবেক্ষণ

শোভাবর্ধন, শখ কিংবা রাইডিংয়ের উদ্দেশ্যে বিশ্বজুড়ে ঘোড়া পালনের চল বহু প্রাচীন। আমাদের দেশেও আজকাল অনেকে শখের বশে বা বাণিজ্যিকভাবে বাসায় Read more

দামি এই আমটি বাংলাদেশের কোন জাত নয়। আমটি জাপানি প্রজাতির বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তবে এটি বিভিন্ন দেশে চাষ হচ্ছে।

জাপানি ভাষায় আমটিকে বলা হয় ‘মিয়াজাকি’। বিশ্ববাজারে এটি ‘রেড ম্যাঙ্গো’ বা ‘এগ অব দ্য সান’ নামেও পরিচিত।

তবে বাংলায় এই আমটি পরিচিতি পেয়েছে “সূর্যডিম” নামে।

এই আমের গড়ন সাধারণ আমের চাইতে বড় ও লম্বা, স্বাদে মিষ্টি এবং আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল অথবা লাল-বেগুনির মিশ্রণে একটি রঙের।

সূর্যডিম দামি আমের কদর
সূর্যডিম দামি আমের কদর

একেকটি আমের ওজন ৩৫০ থেকে ৪৫০ গ্রামের মতো বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

সে হিসেবে বাংলাদেশের বাজারে একেকটি আমের দামই পড়ে ৪০০ থেকে ৫০০ টাকা।

মূলত চাহিদা মোতাবেক যোগান কম থাকা, মিষ্টা স্বাদ, ভিন্ন রঙ এবং চাষপদ্ধতির কারণে আমটির দাম এতো বেশি।

বিবিসি

0 comments on “বিশ্বের সবচেয়ে দামি আম সূর্য ডিমের চাষ হচ্ছে দেশেই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ