Friday, 20 November, 2026

সিরাজগঞ্জে বোরো ধান কাটা শুরু


সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান মাড়াই ও গোলায় ধান ভরার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

প্রাকৃতিক দূর্যোগ না থাকার পাশাপাশি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ও সরকারের প্রণোদনায় ধানের বাম্পার ফলনের পাশাপাশি হাসি ফুটেছে কৃষকদের মুখে।

জেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর ২০২০-২০২১ অর্থবছরে ধানচাষের লক্ষ্যমাত্রা প্রায়ই শতভাগই পূরণ হয়েছে। এ বছর এক লাখ ৪১ হাজার ২০ হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা ছিল। এদিকে জেলায় এক লাখ ৪০ হাজার ৬৯০ হেক্টর জমিতে ধানচাষ হয়েছে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা উৎসবের আমেজে নতুন ধান কাটতে শুরু করেছেন। ইতোমধ্যেই তাড়াশের মাগুড়া, সগুনা, ঘরগ্রাম, ধামাইচ, শ্যামপুর, চর হামকুড়িয়া ও শাহজাদপুরের নদী তীরবর্তী নরিনা ইউনিয়নের চর-নরিনাসহ উপজেলার নিচুস্থানে ও বিভিন্ন নালায় রোপিত স্থানীয় ধান পেঁকে যাওয়ায় কৃষকেরা ধান কাটতে শুরু করেছেন। এবার ফলনও ভালো হয়েছে বলেও জানান কৃষকরা।

তাড়াশের মাগুড়া বিনোদ এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া না থাকায় এবং কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ ও যথাসময়ে বীজ, সার ও কীটনাশক পাওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। এখন ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলেই বাঁচি।

তাড়াশের ঘরগ্রামের কৃষক কৃষ্ণপদ ঘোষ বলেন, এবার ভালো ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে ২৬-৩০ মণ হারে ধান পাওয়া যাচ্ছে। বিঘা প্রতি সার, বীজ ও কাটা বাবদ সব কিছু মিলিয়ে খরচ হয় ৮-১০হাজার টাকা। এখন প্রতি মণ ধানের দাম এক হাজার টাকা। সে হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমি থেকে ধানে কৃষকের আয় হচ্ছে প্রায় ২০-২২ হাজার টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সিরাজগঞ্জ জেলা অফিসের উপ-পরিচালক মো. আবু হানিফ বলেন, দুর্যোগমুক্ত আবহাওয়ার কারণে এবার ধানের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন অতীতের চেয়ে বেশ ভালো হয়েছে। শেষপর্যন্ত এভাবেই আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হবে আশা করছি।

তিনি আরও বলেন, জেলার ধানের জন্য বিখ্যাত তাড়াশ উপজেলা। কিন্তু সেখানে ফসলি জমিতে যত্রতত্র পুকুর খননে যেমন জমি কমেছে তেমনি এর কারণে তৈরি হওয়ায় জলাবদ্ধতায় কমে গেছে ধানচাষ।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে কৃষকদের মাঝে সার, বীজ দেয়াসহ প্রনোদনা দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে সর্বদা জমি পরিদর্শন করে সঠিক পরামর্শ ও ফসলে পোকার আক্রমণ রোধে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে।

এ বছর কৃষকরা অর্থনৈতিকভাবেও বেশ লাভবান হবেন বলে জানান এই কর্মকর্তা।

0 comments on “সিরাজগঞ্জে বোরো ধান কাটা শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ