Friday, 16 October, 2026

মানবদেহে করোনা টিকা প্রয়োগের অনুমতি পেলেন পশু চিকিৎসকরা


যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি ত্বরাণ্বিত করার লক্ষ্যে এখন থেকে পশু চিকিৎসকরাও মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগ করবেন।

এছাড়া দেশটির বিভিন্ন স্থানে ডেন্টিস্ট ও পশুচিকিৎসকদের করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

এদিকে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আগামী ১ মে’র মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও জানান।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এইদিনে প্রতীকী ভাবে মহামারী করোনা থেকে আমেরিকানরা স্বাধীনতা পাবে বলে উল্লেখ করেন বাইডেন।

তিনি বলেন, আমরা যদি একসাথে টিকাদান কর্মসূচি চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হব এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব।

0 comments on “মানবদেহে করোনা টিকা প্রয়োগের অনুমতি পেলেন পশু চিকিৎসকরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ