Wednesday, 30 September, 2026

বাগেরহাটে ৭০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ


বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৭টায় উপজেলার চিলা ইউনিয়নের জালচিরা ব্রিজ এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি জানান, মঙ্গলবার সকালে জালচিরা ব্রিজ এলাকা দিয়ে জেলি মিশ্রিত চিংড়ি নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারীরা। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান বন কর্মকর্তা ওবায়দুর রহমান।

0 comments on “বাগেরহাটে ৭০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ