Sunday, 25 October, 2026

তিন ট্রলারসহ ৩৭ জেলে আটক


সাগরে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

রবিবার (২৩ মে) ভোর ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালী-বলেশ্বর বারানি খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে কোস্টগার্ড।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে।

আরো পড়ুন
রংপুরে জনপ্রিয় হচ্ছে জৈব সার: মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি খুলছে আয়ের পথ

রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে মাটির উর্বরতা বাড়াতে রংপুর অঞ্চলের কৃষকদের মাঝে জৈব সার প্রস্তুত ও ব্যবহারের প্রবণতা আশানুরূপভাবে বাড়ছে। Read more

পেঁয়াজ পচন ঠেকাতে বাকৃবি গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন

উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিবছর দেশের বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়, যার ফলে বছরের শেষভাগে এসে বাংলাদেশকে আমদানির ওপর নির্ভর Read more

এর ভিত্তিতে রাত ১টা থেকে পাথরঘাটা পৌর শহরের বারানি খালে আমরা অবস্থান করি। পরে ভোর ৫টার দিকে ট্রলার তিনটি যাওয়ার পথে জব্দ করি। এ সময় ৩৭ জেলেকে আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্য আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে সকাল ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছগুলো ওপেন ডাকে বিক্রি করা হয়েছে।

0 comments on “তিন ট্রলারসহ ৩৭ জেলে আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ