Wednesday, 14 October, 2026

খুলনার বাজারে আগাম জাতের তরমুজ


খুলনার বাজারে আগাম জাতের তরমুজ পাওয়া যাচ্ছে। ক্রেতাদের মাঝে ফলটির বেশ চাহিদা রয়েছে। দাম একটু বেশি হলেও অনেকেই তরমুজ কিনছেন।

খুলনার কদমতলার পাইকারি বাজারে গেলে মূল সিজনের মতো তরমুজের দেখা মিলবে। কুয়াকাটাসহ বিভিন্ন অঞ্চল থেকে খুলনার বাজারে এ আগাম জাতের তরমুজ আসছে।

জানা গেছে, বাজারে যেসব আগাম জাতের তরমুজ পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেযোগ্য হলো- বিগ ফেমেলি ও রোয়েল ফেমেলি, বালি, ব্লাক সুইট, কালা, কালো ব্লাকবেবি, বাংলালিংক, গ্রামীণ, ব্লাক লায়ন, আনারকলি, অলক্লিন, চায়না-২, এশিয়ান-২।

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

শুক্রবার (৫ মার্চ) ইসলামপুর রোডের খুচরা তরমুজ বিক্রেতা রুহুল আমিন জানান, আগাম জাতের এসব তরমুজ কোনটাই খুলনায় চাষ হয়নি।

এগুলো কুয়াটাকাসহ বেশ কিছু এলাকা থেকে আনা হয়েছে। বাজারে এগুলোর চাহিদা অনেক। প্রতি কেজি তরমুজ ৪০ টাকা, পেয়ারা ৬০ টাকা, সিলেটি আনারস জোড়া ৮০ টাকা, ডাব কুল ৬০ টাকায় বিক্রি করছেন।

ফল ব্যবসায়ীরা জানান, গরমকালের তরমুজ এখনো বাজারে আসেনি। সেগুলো মিলবে আরও দেড়/দুই মাস পর। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের তরমুজ।

বাজারে আগাম তরমুজ উঠেছে মোকামের সঙ্গে সামাঞ্জস্য রেখে অল্প লাভে বিক্রি করা হচ্ছে। তবে এখন যে দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালে এলে এর দাম আরও কমবে।

0 comments on “খুলনার বাজারে আগাম জাতের তরমুজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ