Monday, 28 September, 2026

অননুমোদিত ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা


কুষ্টিয়ায় অননুমোদিত এক ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ মে) দুপুরে কুমারখালী উপজেলার ঝাওতলা গ্রামে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেমিকো ফার্মা হেলথ ডিভিশন নামের ওই ভেটেরিনারি ওষুধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কুমারখালী প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের মৃত দাসরত মজুমদারের ছেলে রাজীব মজুমদার দীর্ঘদিন ধরে অননুমোদিত কারখানাটি পরিচালনা করে ভেটেরিনারি ওষুধ তৈরি করে আসছিলেন।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান জানান, দীর্ঘদিন ধরে রাজীব মজুমদার রেমিকো ফার্মা নামের অননুমোদিত এই কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে নোংরা পরিবেশে শ্রমিকদের দ্বারা এসব ভেটেরিনারি ওষুধ তৈরি করে আসছিল।

অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির আলামত দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ওষুধগুলোর মধ্যে রয়েছে রেমিটপ পাউডার, রেমিজেন্ট, এনজাইম পাউডার, হান্ডেড এ আই, জিংকোভেট।

এছাড়াও গবাদি পশুর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন এই কারখানাটিতে পাওয়া যায়। এ সময় রেমিকো ফার্মা এসব মেডিসিন উৎপাদন ও প্রক্রিয়াজাতের জন্য ওষুধ বিভাগের কোনো নিবন্ধন দেখাতে পারেনি।

ফলে এসব অপরাধ আমলে নিয়ে রেমিকো ফার্মাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ তৈরি ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন।

0 comments on “অননুমোদিত ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ