Wednesday, 09 September, 2026

আরডিএ’র উদ্যোগে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের মার্কেট লিংকেজ বিষয়ক কর্মশালা


ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার আয়োজনে ‘Market Linking Workshop for Existing Market Channel’ শীর্ষক ওয়েবনিয়ার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটির বাস্তবায়নাধীন ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

এসময় ওয়েবনিয়ারে প্রকল্পের উপকারভোগী, একাডেমী’র অনুষদ সদস্য, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও সেকেন্ডারি উপকারভোগীদের শতাধিক মানুষ সক্রিয় অংশ নেয়।

আরো পড়ুন
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

ভূমিধস ও নদীভাঙন রোধে ‘বিন্না ঘাস’ চাষের সমীক্ষায় টেকনিক্যাল কমিটি গঠন
নদীভাঙন ও ভূমিধস রোধে বিন্না ঘাস চাষের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল সরকার।

দেশের নদীভাঙন, পাহাড়ি ভূমিধস এবং সড়ক-বাঁধের ঝুঁকিপূর্ণ ঢাল রক্ষায় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ (Vetiver Grass) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ Read more

অনুষ্ঠানে একাডেমী’র পরিচালক (প্রশাসন) মো. আব্দুস সামাদ (উপ-সচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা এর পরিচালক ড. মো. বক্তীয়ার হোসেন এবং সার্ক প্রকল্প সমন্বয়ক ও সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর ড. মো. ইউনুস আলী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমী’র পরিচালক ড. মো. মুনসুর রহমান। ওয়ার্কশপ পরিচালক হিসেবে ড. মো. আব্দুল মজিদ প্রামানিক (যুগ্ম-পরিচালক) ও সমন্বয়ক হিসেবে প্রকল্প ফোকাল পার্সোন মনিরুল ইসলাম দায়িত্ব পালন করেন।

ওয়েবনিয়ারে সমাপনী বক্তব্য দেন একাডেমী’র প্রশিক্ষণ বিভাগের পরিচালক প্রকৌশলী ফেরদৌস হোসেন খান।

উল্লেখ্য, সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশসহ সার্কভূক্ত পাঁচটি দেশে এক যোগে বাস্তবায়িত হচ্ছে।

0 comments on “আরডিএ’র উদ্যোগে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের মার্কেট লিংকেজ বিষয়ক কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ