Saturday, 10 October, 2026

যমুনায় ৪৭ কেজি ওজনের বাগাইড়!


পাবনার কাজিরহাট উপজেলার ঢালারচর এলাকায় ৪৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

রবিবার (২০ জুন) সকালে পাবনার যমুনার মোহনায় কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে জেলে কালিদাস হালদার দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশে অবস্থিত দেলোয়ার হোসেনের মাছের আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

পরে উম্মুক্ত নিলামের মাধ্যমে মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৩০০ টাকায় কিনে নেন। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়।

ব্যবসায়ী নুরু শেখ জানান, মাছটি তিনি উম্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেন।

পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পরিচিত বড় ব্যাবসায়ীর নিকট পাঠিয়ে দেন। তাকে কেনা দাম বলে দিয়েছি। আশা করি তিনি আমাকে কিছু লাভসহ টাকা পাঠিয়ে দেবেন।

0 comments on “যমুনায় ৪৭ কেজি ওজনের বাগাইড়!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ