Saturday, 17 October, 2026

সাতক্ষীরায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন


সাতক্ষীরা সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২০-২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২০-২১ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ও পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. জাহেদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এএসএম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর প্রমুখ।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

জানা গেছে, এ বছরে সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫শ ৫১ মেট্রিক টন এবং জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৩৯ মেট্রিক টন। সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩শ ৪৩ মেট্রিক টন এবং জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৯শ ২ মেট্রিক টন।

0 comments on “সাতক্ষীরায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ