Saturday, 05 September, 2026

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই


কৃষি বিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়েছে। আগামী ২৯ মে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।

মঙ্গলবার (২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বশেমুরকৃবির জনসংযোগ বিভাগের উপ–রেজিস্ট্রার মজনু মিয়া জানান, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সমন্বয় করে এ তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ৮.০ এবং পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ–৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই এক ঘণ্টায় এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বশেমুরকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান ও বশেমুরকৃবির রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

0 comments on “৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ