Sunday, 20 September, 2026

শেকৃবিতে শহীদ মিনার উদ্বোধন


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এর উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেকৃবি ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, ড. এম. এ. ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, নীল দলের নেতৃবৃন্দ, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ, রেজিস্টার শেখ রেজাউল করিম, বিভিন্ন হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।

0 comments on “শেকৃবিতে শহীদ মিনার উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ