Monday, 28 September, 2026

চাঁদপুরে ৩০ লাখ মিটার জালসহ আটক ৬


চাঁদপুরে হরিণাঘাট এলাকার মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে পৃথক দুটি অভিযানে মাছ ধরার একটি ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

এসময় ৩০ লাখ মিটার জাল এবং বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- আরশাদ মিয়া (৩৫), দেলোয়ার মোল্লা (৩২), বাবু মোল্লা (২৫), আল ইসলাম (১৯), রহমত আলী (৪৫) এবং মামুন মিজি (২১)। এসব জেলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

রবিবার (১৮ এপ্রিল) রাত ১১টায় নৌ-পুলিশ হরিণাঘাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম মো. নাসিম হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, রবিবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীতে পৃথক দুটি অভিযান চালানো হয়। নদীতে জাটকা নিধন করছে এমন একদল জেলেকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় নৌ পুলিশের হাতে ওই ছয় জেলে ধরা পড়ে। এ ঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রবিবার রাতেই জাটকাগুলো স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। অন্যদিকে মাছ ধরার জালগুলো প্রশাসন ও মৎস্য বিভাগের নির্দেশে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

এই নিয়ে চাঁদপুরে গত এক মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১ কোটি ১০ লাখ মিটার জাল, ৪০ মেট্রিক টন জাটকা এবং তিন শতাধিক জেলেসহ চার শতাধিক নৌকা আটক করা হয়েছে।

প্রসঙ্গত, মার্চ-এপ্রিল এই দুই মাস জাটকা সংরক্ষণকালে নদীতে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে জাটকা বিক্রয়, পরিবহন ও মজুদও নিষিদ্ধ করা হয়েছে।

0 comments on “চাঁদপুরে ৩০ লাখ মিটার জালসহ আটক ৬”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ