Tuesday, 28 April, 2026

বেবি তরমুজ চাষে সফল কৃষকেরা


ব্লাক বেবি জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন ভোলা জেলার কৃষকেরা। এবছর ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজার দামও সন্তোষজনক। অনেক কৃষককের মাঝে উন্নত জাতের এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে।

কৃষকরা জানান, এবারই প্রথম অসময়ের ফসল বেবি তরমুজ চাষ করে সফলতার মুখ দেখেছেন তারা। উন্নত কৃষি-প্রযুক্তি ব্যবহার করে যেমন ফলন ভালো হচ্ছেন, তেমনি বাজার দামও অনেক ভালো হয়েছে।

জানা গেছে, গতবছর সৌরভ হাওলাদার নামে এক যুবক ভোলায় প্রথম বারের মতো বেবি তরমুজ চাষ করে সফলতা পান। কম খরচে বেশি ফলন ও বাজারে চাহিদা থাকায় বেবি তরমুজ চাষে অন্যরাও আগ্রহী হতে শুরু করে।

আরো পড়ুন
সুনামগঞ্জে ওপরের পানিতে মোনাই নদীর তীর ধস, ইরানবিল হাওরে পানি প্রবেশ, ফসলের ক্ষতি
মোনাই নদীর তীর ধসে ইরানবিল হাওরে পানি ঢুকছে, ধানক্ষেতের আংশিক ক্ষতি—সুনামগঞ্জের মোহনগঞ্জ

সুনামগঞ্জের মোহনগঞ্জ উপজেলায় উজানের প্রবল স্রোতের চাপে মোনাই নদীর তীরবর্তী অংশ ধসে ইরানবিল (ইকরছাই) হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এতে Read more

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দ্বিগুণ দামে ইউরিয়া সার আমদানি করছে ভারত, আশঙ্কা বৈশ্বিক সংকটের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইউরিয়া আমদানিতে ভারতের খরচ দ্বিগুণ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সার আমদানিতে অতিরিক্ত মূল্য দিতে শুরু করেছে ভারত। সরকারি সূত্রে জানা Read more

কৃষকদের আগ্রহের কথা বিবেচনা করে চলতি বছর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ণ সংস্থার সহযোগিতায় ভোলা সহ বিভিন্ন উপজেলায় ৬০ জন কৃষককে বেবি তরমুজের প্রয়োজনীয় বীজ, প্রশিক্ষণ সহ নানা উপকরণ দিয়ে সহযোগিতা করা হয়। সহযোগিতা পেয়ে কৃষকরা বেবি তরমুজ চাষ শুরু করে। বীজ রোপণের মাত্র এক মাসের মধ্যেই ফলন আসে বলে জানান কৃষকরা।

কৃষক চান মিয়া জানান, গত বছর তরমুজ চাষে একজন কৃষক লাভবান হয়েছেন দেখেতে পেয়ে এ বছর বেবি তরমুজের চাষ করেছি। এই প্রথম বারের মত তরমুজ আবাদ করেই সফলতার মুখ দেখতে পেয়েছি। ক্ষেতে কোন পোকার আক্রমণ নেই। আবহাওয়া অনেক ভালো, তাই ফলন ভালো হয়েছে।

কৃষকদের সাথে কথা বলে আরও জানা গেল, পতিত জমিতে এর ফলন করে বেশি লাভবান তারা। কেউ কেউ দেখতে আসেন এবং চাষ করার জন্য পরামর্শ চান। বাজারে দাম ভালো পাওয়া যায়, এ তরমুজ খেতেও অনেক মিষ্টি ও সুস্বাদু।

ভোলা সদর কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, প্রথম দিকে নতুন ফসল হিসাবে কৃষকদের অনাগ্রহ থাকলেও এখন সবাই এ ফসলের উৎপাদনে আগ্রহী। বর্তমানে মাঠ পর্যায়ে এ তরমুজের চাষ করছেন কৃষকরা। কৃষিবিভাগও কৃষকদের সার্বিক সহযোগীতা করছে।

তিনি আরও বলেন, গত বছর চার শতাংশ জমিতে তরমুজের চাষ হলেও এ বছর জেলায় আড়াই হেক্টর জমিতে ব্লাক বেবি তরমুজে চাষ হয়েছে।

0 comments on “বেবি তরমুজ চাষে সফল কৃষকেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ