Monday, 05 October, 2026

বিশ্ববাজারে ২০.৫ শতাংশ কমেছে গম, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের দাম


ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর সময় খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার যে রেকর্ড হয়েছিল তা গত মার্চে এসে সাড়ে ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। শুক্রবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এফএওর মূল্যসূচক অনুসারে, খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারির ১২৯ দশমিক ৭ পয়েন্ট থেকে কমে মার্চ মাসে ১২৬ দশমিক ৯ পয়েন্ট হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে এটি সবচেয়ে কম পয়েন্ট।

সংস্থাটির মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকায়, আমদানি কমায় ও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোয় বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমেছে।

আরো পড়ুন
জয়পুরহাটে কলার বাম্পার ফলন; দামে ব্যাপক ধস
জয়পুরহাটে কলার দামে ধস: বাম্পার ফলনেও বিঘাপ্রতি ১০ হাজার টাকা লোকসানের ঝুঁকিতে চাষিরা

জয়পুরহাটে চলতি মৌসুমে কলার বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই চাষিদের। বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কলার দামে ব্যাপক ধস Read more

পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

সংবাদ প্রতিবেদনে বলা হয়, সূচক কম থাকার মানে হচ্ছে—খাদ্যশস্য, ভোজ্যতেল ও দুগ্ধজাত পণ্যের দাম কমেছে। তবে, এতে চিনি ও মাংসের বাড়তি দামের কথাও উল্লেখ করা হয়েছে।

এক বার্তায় এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ‘বিশ্ববাজারে যখন পণ্যের দাম কমে এবং অভ্যন্তরীণ বাজারে দাম বেশিই থেকে যায়, তখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি চাপ সৃষ্টি হয়।’

সংস্থাটির মূল্য তালিকায় দেখা যায় আগের মাসের তুলনায় মার্চে খাদ্যশস্যের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমেছে।

তালিকা অনুসারে, গমের দাম কমেছে ৭ দশমিক ১ শতাংশ, ভুট্টার দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, চালের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ ও ভোজ্যতেলের দাম কমেছে ৩ শতাংশ।

0 comments on “বিশ্ববাজারে ২০.৫ শতাংশ কমেছে গম, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের দাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ