Friday, 09 October, 2026

কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন


কিশোরগঞ্জের হাওরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে ইটনা উপজেলা খাদ্য গুদামে ওই ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহবারউদ্দীন ঠাকুর, প্রচার সম্পাদক তাপস রায় প্রমুখ।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

ইটনা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুজ্জামান জানান, এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৯৩ মেট্রিক টন। প্রতি কেজি ধান ২৭ টাকা দরে সংগ্রহ করা হচ্ছে।

0 comments on “কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ