Wednesday, 14 October, 2026

চুরি ঠেকাতে রাতভর ক্ষেত পাহারা দিচ্ছে চাষীরা


রাতের আঁধারে ক্ষেতের উঠতি চৈতালী ফসল পেঁয়াজ-রসুন চুরি ঠেকাতে রাতভর পাহারা দিচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার পেঁয়াজ-রসুন চাষীরা। চোর চক্র শক্তিশালী হওয়ায় তারা থানা পুলিশে অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না তারা।

কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় চৈতালী ফসল পেঁয়াজ-রসুনের আবাদ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এ উপজেলায় প্রায় ২৭৫০ একর জমিতে চারা পেঁয়াজের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার কয়েকগুণ বেশি।

উপজেলা শিমুলিয়া, জয়ন্তী হাজরা, শোমসপুর, জানিপুর ও ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে জমি থেকে উঠতি পেঁয়াজ রসুন চুরি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে অনেক কৃষক ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন।

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

শুধু সোইবাদার বিলে প্রায় ২শ একর জমিতে পেঁয়াজ রসুন আবাদ হয়েছে। এই মাঠ থেকে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। তাই অনেক কৃষক পেঁয়াজ রসুন পরিপক্ক হওয়ার আগেই জমি থেকে তুলে নিতে শুরু করেছেন।

স্থানীয় কৃষক আকরাম হোসেন জানান, আগামী ১৫ দিনের মধ্যে তিনি খেত থেকে পেঁয়াজ তুলবেন। কিন্তু বুধবার রাতের আঁধারে তার একটি জমি থেকে প্রায় ১৫ মণ পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চোর চক্র প্রভাবশালী হওয়ায় তিনি থানায় অভিযোগ করার সাহস পাননি।

একই মাঠ থেকে ফরহাদ নামের অপর এক কৃষকের জমির প্রায় ২০ মণ পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পাথালদৌড় মাঠের কৃষক সাহেব আলী জানান, সম্প্রতি এক রাতে দুর্বৃত্তরা তার জমি থেকে প্রায় ৫/৬ মণ পেঁয়াজ তুলে নিয়ে গেছে।

এ মাঠ থেকে কৃষক হেলাল ও সেকেন আলীর প্রায় ১০ কাঠা জমির রসুন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কৃষকরা কেউ অভিযোগ করলেই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

0 comments on “চুরি ঠেকাতে রাতভর ক্ষেত পাহারা দিচ্ছে চাষীরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ