Thursday, 23 July, 2026

তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে জরিমানা


সরকারি আইন অমান্য করা ও অধিক দামে তরমুজ বিক্রি করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্জয় মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এসময় উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার দুর্জয় মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এবং ফলের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরমুজ বিক্রি করার অপরাধে তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে মোট ৫০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরো পড়ুন
পটুয়াখালীতে দেশের প্রথম নিবন্ধিত সাপের খামার: কোটি টাকার অ্যান্টিভেনম আমদানির বিকল্প

বাংলাদেশে প্রতি বছর বিষধর সাপের ছোবলে হাজারো মানুষের মৃত্যু হয়, আর এই প্রাণঘাতী দংশনের চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টিভেনম’ সংগ্রহের জন্য প্রতি Read more

বাংলাদেশ কৃষি ব্যাংকের বড় পদক্ষেপ: ৭ লাখের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ মওকুফ
Bangladesh Krishi Bank (BKB)

সরকারি ঋণ মওকুফ কর্মসূচির আওতায় ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকার Read more

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 comments on “তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ