Wednesday, 30 September, 2026

হাতিয়ায় ১ কোটি ৬০ লক্ষ চিংড়ির রেণু উদ্ধার


নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আজমার খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। পরে পোনাগুলো উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে আজ শুক্রবার সকাল ৭টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি আরও জানান, এতো পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায়নি। নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে।

0 comments on “হাতিয়ায় ১ কোটি ৬০ লক্ষ চিংড়ির রেণু উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ