Thursday, 15 October, 2026

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বললেন কৃষিমন্ত্রী


ইদের ছুটি শেষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সচিবালয়ে অফিস করার পাশাপাশি সারা দেশের বোরো ধানসহ অন্যান্য ফসলের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে তিনি সংস্থাপ্রধান ও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এ সময় মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন অব্যাহত রাখা ও তা আরও বাড়াতে আমাদের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা করোনাকালে জীবনের ঝুঁকি নিয়েও সম্মুখ সারির যোদ্ধাদের মতো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি এ সময় স্বাস্থ্যবিধি মেনে এ ধারা অব্যাহত রাখা ও আরো গতিশীল করার জন্য সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

এছাড়া মন্ত্রী নেদারল্যান্ডে আগামী ২০২২ সালের এপ্রিল-অক্টোবরে অনুষ্ঠেয় ‘৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন’ এ অংশগ্রহণের বিষয়ে সভায় মিলিত হন। ২০২২ সালে বাংলাদেশ-নেদারল্যাণ্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে।

এ উপলক্ষে উল্লিখিত এক্সিবিশনে কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, এ দেশের কৃষিপণ্য ও সম্ভাবনাকে তুলে ধরতে ‘বাংলাদেশ ডে’ পালনের জন্য নেদারল্যান্ডকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও অফিস করেছেন।

0 comments on “মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বললেন কৃষিমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ