Sunday, 16 August, 2026

কৃষিতে বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারক নবায়ন


কৃষিক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের নবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী নবায়নকৃত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম, সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীনসহ দুইদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন
দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

জনবল সংকট ও জরাজীর্ণ অবস্থা: মৌলভীবাজার সরকারি মৎস্য বীজ খামারে ধস

মৌলভীবাজার জেলার মৎস্যচাষীদের উন্নত ও গুণগত মানের মাছের পোনা সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সরকারি ‘মৌলভীবাজার মৎস্য বীজ উৎপাদন খামার’ চরম জনবল Read more

সমঝোতা স্মারক নবায়নের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিষয়ে ২০০০ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটির মেয়াদ চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়। নবায়নের ফলে এই সমঝোতা স্মারকের আওতায় কৃষিক্ষেত্রে চলমান সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসেবে কৃষি সংশ্লিষ্ট এই সমঝোতা স্মারকটি নবায়ন করা হয়।

সমঝোতা স্মারকের আওতায় কৃষি গবেষণা, প্রাণিসম্পদ, পোল্ট্রি ও মৎস্য খাতের উন্নয়নে গবেষণা, উৎপাদন ও রোগপ্রতিরোধ, কৃষি সম্প্রসারণ, কৃষি সমবায়, পাট উৎপাদন ও চাষাবাদ, বীজ উৎপাদন ও বিতরণ, বালাই ব্যবস্থাপনা, বায়োটেকনোলজি, কৃষি শিল্পে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ ও তথ্য বিনিময়, যৌথ প্রকাশনাসহ বিভিন্ন বিষয়ে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে।

0 comments on “কৃষিতে বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারক নবায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ