Friday, 17 July, 2026

দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রলীগ নেতার শীতবস্ত্র, খাবার ও মাস্ক বিতরণ


বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৩ জন দুস্থ অসহায় মানুষকে শীতবস্ত্র, খাবার ও মাস্ক বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য ও বাকৃবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সামনে এ আয়োজন করেন ওই ছাত্রলীগ নেতা।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. রাশেদুর রহমান, প্রাক্তন প্রভোস্ট প্রফেসর ড. শংকর কুমার দাস ও বাকৃবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আরো পড়ুন
মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি গবেষকদের ১৫ বছরের সাফল্য: নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন, মিলবে অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের ১৫ বছরের গবেষণায় নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন। অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস ও খামারিদের জন্য উচ্চ মুনাফার সুযোগ।

দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণার পর বাণিজ্যিকভাবে লালন-পালন উপযোগী একটি নতুন রঙিন গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি Read more

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন রিয়াদের এই উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, রিয়াদের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। মুজিব জন্মশতবর্ষে রিয়াদের মত সবাই অসহায় মানুষের জন্য এগিয়ে আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা দ্রুতই বাস্তবায়িত হবে।

ব্যক্তি উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি বিষয়ে তায়েফুর রহমান রিয়াদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার আবেগ অনুভূতি,আমার রক্তে মিশে থাকা নাম। সকলে আমার জন্যে দোয়া করবেন যেন ভালো কাজের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের জন্য কাজ করে যেতে পারি।

0 comments on “দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রলীগ নেতার শীতবস্ত্র, খাবার ও মাস্ক বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ