Tuesday, 13 October, 2026

মানিকগঞ্জে ১০ জেলের ২ বছরের জেল


যমুনা নদীতে জাটকা ইলিশ ধরার অপরাধে মানিকগঞ্জের শিবালয়ে ১০ জেলেকে দু)ই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পার্থ হালদার, ঝন্টু হালদার, শামীম হোসেন, দুলাল চন্দ্র, হালিম সরকার, মো. আফুর, রতন হালদার, তপন হালদার, ছয়েদুর সরকার, রবি হালদার। সাজাপ্রাপ্ত জেলেরা সবাই পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রবিবার (৪ এপ্রিল দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমীন রিমন এ রায় দেন।

আরো পড়ুন
ইউটিউব দেখে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ: সফল পাবনার শিমুল
ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ

চাকরি ছেড়ে হাঁসের খামার গড়েছিলেন। কিন্তু হঠাৎ ছড়িয়ে পড়া মারণ রোগে সব হাঁস মারা যাওয়ায় চোখের সামনে শেষ হয়ে যায় Read more

কেন কমছে বাংলাদেশের ইলিশ (Ilish/ Hilsha) ? গতিপথ পরিবর্তন ও সংকটের কারণ এবং সমাধান
কেন কমছে রূপালী ইলিশ? পরিযায়ন পথের পরিবর্তন ও সংকট মোকাবিলার উপায়

বাংলাদেশের জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং খাদ্য নিরাপত্তার এক অবিচ্ছেদ্য অংশ আমাদের জাতীয় মাছ ইলিশ। বৈশ্বিক ইলিশ উৎপাদনের প্রায় ৭৫ শতাংশই Read more

শিবালয় থানা পুলিশেরর সহায়তায় উপজেলা মৎস্য অফিসার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত ২৭০ কেজি জাটকা বিভিন্ন এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

শিবালয় উপজেরা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলেরা যমুনায় জাটকা শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শিবালয় ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুহুল আমীন জানান, যমুনা নদীতে সরকারি আদেশ অমান্য করে জাটকা ধরায় ১০ জন জেলেকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

0 comments on “মানিকগঞ্জে ১০ জেলের ২ বছরের জেল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ