Saturday, 10 October, 2026

বারি’তে বৈজ্ঞানিক প্রতিবেদন রচনা ও উপস্থাপনা প্রশিক্ষণ শুরু


বিজ্ঞানীদের গবেষণা ফাউন্ডেশন বৃদ্ধির মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে ৪ দিনব্যাপী Scientific Report Writing and Presentation (বৈজ্ঞানিক প্রতিবেদন রচনা এবং উপস্থাপনা) শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৪ জুন) প্রশিক্ষণটিতে বিভিন্ন ডিসিপ্লিনের বৈজ্ঞানিক কর্মকর্তা পর্যায়ের ৩০ জন অপেক্ষাকৃত তরুণ বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান ও পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম।

কৃষি বিজ্ঞানীরা যাতে গবেষণার ফলাফল সঠিক ভাবে রিপোর্ট আকারে উপস্থাপন করতে পারে, দেশী ও বিদেশী জার্নালে প্রকাশ করার জ্ঞান লাভের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নের নীতি নির্ধারণীতে সহায়তা করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃষি বিজ্ঞানীদের গবেষণার তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে পারে, তা বিবেচনায় রেখে কোর্সটির আউট লাইন ঠিক করা হয়েছে বলে কো-অর্ডিনেটর বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান মত প্রকাশ করেন।

0 comments on “বারি’তে বৈজ্ঞানিক প্রতিবেদন রচনা ও উপস্থাপনা প্রশিক্ষণ শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ