Friday, 16 October, 2026

পরিত্যক্ত স্থানে সার-কীটনাশক ছাড়াই শিম চাষ


কুমিল্লার বরুড়া উপজেলায় পরিত্যক্ত স্থানে সার কীটনাশক ছাড়াই শিম চাষে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। নিজ পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, ভবানীপুর ইউনিয়নের উত্তর দিঘলি, শালুকি, বৈশখোল, নরিন গ্রামের সড়কের পাশ জুড়ে শিমের মাচা। নির্মাণাধীন সড়কের ধুলায় গাছের পাতা ধূসর হয়ে গেলেও শিমের ফলনে খুশিতে উজ্জ্বল কৃষকের মুখ। কৃষকরা শিম তোলা ও বাজারজাতে ব্যস্ত।

উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ প্রক্রিয়ায় শিম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

স্থানীয় উওর দিঘলি গ্রামের কৃষক মো. খোকন মিয়া জানান, আমরা সড়কের পাশের জমিতে ধান চাষ করেছি। কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া একদিন এসে জানালেন, সড়কের পাশে যেন শিম চাষ করি। প্রথমে বাড়তি কাজ মনে হলেও তার আহবানে শিম লাগাই। সার কীটনাশক ছাড়াই ভালো ফলন পেয়েছি। তিনি বিনামূল্যে আমাদের বীজ দিয়েছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া জানান, কৃষকদের জন্য ব্যতিক্রম ও সাশ্রয়ী কিছু করার আগ্রহ সব সময়ই থাকে। ব্যক্তিগত অর্থ থেকে শতাধিক কৃষককে ইফসা আগাম জাতের শিমের বীজ ক্রয় করে দেই। বীজের দাম টাকার অংকে খুব বেশি নয়, তবে কৃষকরা নিরাপদ সবজির সাথে বিক্রি করেও লাভবান হচ্ছেন।

0 comments on “পরিত্যক্ত স্থানে সার-কীটনাশক ছাড়াই শিম চাষ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ