Sunday, 20 September, 2026

বারি’তে কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব উদ্বোধন


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারী অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ প্রাঙ্গণে কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব উদ্বোধন হয়েছে। মঙ্গলবার ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম ল্যাবটি উদ্বোধন করেন। একই সাথে বারি উদ্ভাবিত সবজি বীজ শুকানো ড্রায়ারের উপযোগিতা প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

বারির পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন ও প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন।

বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেন, ফসল উৎপাদন বাড়ানোর জন্য আমাদের ভালো বীজ উৎপাদন করতে হবে। এ জন্য আমাদের সঠিকভাবে বীজ সংরক্ষণ করতে হবে। আমি আশা করি বীজ শুকানো ও সঠিকভাবে সংরক্ষণের জন্য বারি উদ্ভাবিত সবজি বীজ শুকানো ড্রায়ার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন
২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

One comment on “বারি’তে কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ