Thursday, 18 June, 2026

নওগাঁয় শসার বাম্পার ফলন


নওগাঁর ধামইরহাটে চলতি মৌসুমে শসার বাম্পার ফলন হয়েছে। শসার ফলন বেশি এবং দাম ভালো পেয়ে স্বল্প সময়ে কৃষকের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে ধামইরহাট উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। অধিকাংশ শসা উপজেলার পলিমাটি এলাকা হিসেবে পরিচিত ইসবপুর ও জাহানপুর ইউনিয়নে। বীজ বপন থেকে মাত্র দুই মাসের মধ্যে শসা পাওয়া যায়। শসা চাষ করতে খরচ তেমন হয় না বললেই চলে। পোকা মাড়কের আক্রমণ থাকলেও সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করতে পারলে ফসলের তেমন ক্ষতি হয় না।

জানা যায়, এখানকার শসা ট্রাক যোগে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়। আগামীতে এ এলাকায় অনেক বেশি জমিতে শসার চাষ হবে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে শসা চাষে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব তাহেরপুর গ্রামের কৃষাণী ফারজানা আক্তার বলেন, তিনি ৪০ শতাংশ জমিতে লালতীর বারো মাসী জাতের শসা রোপণ করেন। বীজ বপনের দুই মাসের মধ্যে এখন গাছ থেকে প্রতিদিন ৭-৮ মণ শসা ওঠানো হচ্ছে। রমজানের শসা ওঠায় প্রতি মণ শসা দেড় থেকে দুই হাজার টাকা দরে বিক্রি করেছেন।

পাইকাররা ক্ষেত থেকে শসা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। শসা চাষ করতে তার মোট খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। আশা করছেন আরও ৫০-৬০ হাজার টাকা শসা বিক্রি করতে পারবেন। এ কাজে তার স্বামী আলম হোসেন এবং তার ছেলে সাহায্য করছে। কোন শ্রমিক নিতে হয়নি।

ধুরইল গ্রামের কৃষক আবু হাসান বলেন, ধুরইল সুন্দরী মোড় ডাঙ্গাপাড়া এলাকায় তিনি ২০ শতাংশ জমিতে শসা চাষ করেছেন। ইতোমধ্যে প্রায় ৪০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। বর্তমান বাজার মূল্য ভালো। এ অবস্থা থাকলে আরও ১০ থেকে ১৫ হাজার টাকার শসা বিক্রি হতে পারে। শসা চাষ করতে তার মোট খরচ হয়েছে ১৩ হাজার টাকা। এবার রমজান মাসে শসা ওঠায় বাজারে দর ভালো। আগামীতে এ অঞ্চলে বেশি জমিতে শসা চাষ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, কৃষক স্বল্প জমিতে শসা চাষ করে অধিক লাভবান হতে পারে। রমজান মাস উপলক্ষে বর্তমানে বাজারে শসার দাম অনেক বেশি। তাছাড়া এখন সকল অনুষ্ঠানে শসা নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ সবজি চাষের জন্য উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের শসা চাষে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রদর্শনী-ভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে শসার বীজ, জৈব বালাইনাশক, পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ ও ভার্মি কম্পোস্ট সার প্রদান করা হয়েছে। শসার সাদা মাছি ও মাকড় রোগ থাকলেও নিয়মিত পরিচর্চার মাধ্যমে তা দমন সম্ভব।

0 comments on “নওগাঁয় শসার বাম্পার ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ