Friday, 16 October, 2026

শুল্ক কমিয়ে সরকারের চাল আমদানির সিদ্ধান্ত


চাল আমদানির সিদ্ধান্ত

আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রাণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে  উক্তি দিয়ে বলেন  করোনার এই দুঃসময়ে চালের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চলতি বছর সাড়ে ১৯ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। সে অনুযায়ী, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল, ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে ৮ লাখ মেট্রিক টন বোরো ধান কেনার কথা ছিল।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

চাল আমদানির সিদ্ধান্ত
শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত

এবারের বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে কিন্তু মিল মালিকেরা নির্দিষ্ট চুক্তিমুল্যে সরকারকে চাল সরবরাহ না করায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া চালকল মালিকরা সরকার কে চাল না দিলে প্রয়োজনে আমদানী করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন সরকার।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে কিছু মিল মালিক ৩৬ টাকা কেজি দরে চাল সরবরাহ করতে গরিমসি করে সরকারের কাছে চালের দাম বাড়ানোর দাবি তোলেন। অনেক মিল মালিক এখন চুক্তিমূল্যে চাল না দেওয়ায় মজুদের লক্ষ্য পূরণ করা নিয়ে বিপাকে পড়েছে সরকার। এরপরই বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

0 comments on “শুল্ক কমিয়ে সরকারের চাল আমদানির সিদ্ধান্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ