Sunday, 20 September, 2026

শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি


সুনামগঞ্জের ধর্মপাশায় এক রাতের শিলাবৃষ্টিতে পাট ও পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রায় পাঁচ হাজার কৃষক হতাশায় পড়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বাদশাগঞ্জ, পাইকুরাটি, ধর্মপাশা ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের এ ঘটনা ঘটে।

জানা যায়, দুটি ইউনিয়নের সলব, ভাটাপাড়া, নুতনপাড়া, বৌলাম, সরিশ্যাম, গাভী, মির্জাপুর, নওধার, ঝিংলিগড়া, কান্দুরিসহ ২০টি গ্রামের কৃষক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরো পড়ুন
২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

পাইকুরাটি ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, কয়েক মিনিটের শিলাবৃষ্টি কৃষকদের পথে বসিয়ে দিয়েছে। জমির পাকা ধান মাটিতে গড়াগড়ি খাচ্ছে।

বৌলাম গ্রামের আব্দুল কাঈয়ুম বলেন, যেভাবে শিলাবৃষ্টি হয়েছে জমিতে আর কাচি লাগানো যাবে না। সব কিছু শেষ করে দিয়েছে। জমিতে ধান নেই আছে শুধু গাছ।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, গতকাল রাতে পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে পাট ও পাকা ধানের ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের কর্মচারীরা বাদশাগঞ্জ ও পাইকুরাটি এবং ধর্মপাশা উপজেলা সদরে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নির্ণয় করার চেষ্টা করছে। শিলাবৃষ্টিতে ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তারা।

0 comments on “শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ