Thursday, 19 November, 2026

বরিশালে ‘আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা


স্থানীয় পর্যায়ে কৃষি উন্নয়নের লক্ষ্যে বরিশালে দুইদিন ব্যাপী ‘আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল ১০টায় বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এবং পটুয়াখালী জেলার সরেজমিন গবেষণা বিভাগ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

এতে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের শতাধিক কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে। নানা কারণে কমছে জমির পরিমাণ। জলবায়ুরও পরিবর্তন হচ্ছে। কৃষির উপর এর বিরূপ প্রভাব পড়ছে। প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কৃষি উন্নয়ন করতে হবে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সালাউদ্দিন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. এ কে এম মিজানুর রহমান, ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইদুল ইসলাম খান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান।

0 comments on “বরিশালে ‘আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ