Wednesday, 14 October, 2026

৭৪ চোরাই গরু-মহিষ আটক


বরিশালের হিজলা উপজেলার দুর্গম চর মাঠিয়ালা গ্রাম থেকে চোরাই ৩৪টি গরু ও ৪০টি মহিষ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় চোরচক্রের হোতা মো. শাহজাহান রাঢ়ীকে (৫৫) আটক করেছে পুলিশ। আটক মো. শাহজাহান রাঢ়ী মাঠিয়ালা গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন
খরগোশ (Rabbit) পালনে রোগ বালাই: লক্ষণ, কারণ ও সঠিক চিকিৎসা পদ্ধতি
খরগোশ পালনে কমন রোগ বালাই, যেমন—মাইটস, চোখের রোগ, কানের সমস্যা ও পেটের চর্মরোগ

সহজ লালন-পালন ও দ্রুত প্রজনন ক্ষমতার কারণে আমাদের দেশে খরগোশ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে সঠিক পরিচর্যার অভাব Read more

প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাসাভা পেট সামিট’ এ উন্মোচিত হলো এসিআই-এর কৃমিনাশক ‘Prazinex

পোষা প্রাণী প্রেমী, ভেটেরিনারিয়ান এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাসাভা পেট সামিট’ Read more

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহজাহান হোসেন জানান, বরিশাল জেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে চুরি করে অর্ধশতাধিক গরু ও মহিষ এনে একটি চরে রাখা হয়েছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হিজলার ধুলখোলা ইউনিয়নের মাঠিয়ালা গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়।

এসময় চুরি করা ৩৪টি গরু ও ৪০টি মহিষ উদ্ধার করা হয়। এ ঘটনায় আন্তঃজেলা গরু চোরচক্রের হোতা মো. শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক হাসান রাসেল জানান, গরু চুরির ঘটনায় রাতে মো. শাহজাহান রাঢ়ীকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহজাহান রাঢ়ীকে আদালতে পাঠানো হয়েছে।

0 comments on “৭৪ চোরাই গরু-মহিষ আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ