Thursday, 01 October, 2026

মাঠে গিয়ে আমন ধান কাটলেন জেলা প্রশাসক


বাগেরহাটের কচুয়া উপজেলায় মাঠে গিয়ে আমন ধান কেটেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জেলায় আমন ধান কাটা শুরু হয়। বুধবার দুপুর ১২টার দিকে তিনি মঘিয়া ইউনিয়নের বৈরাগীর হাট সংলগ্ন মাঠে দেবদাস মজুমদারের ধান কেটে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় দাস, অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এএইচএম জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মাহেরা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঙ্কজ অধিকারী প্রমূখ।

পরে বৈরাগীর হাটে ‘শস্য কর্তন উৎসব-১৪২৭’ উপলক্ষে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকরা তাদের সুবিধা ও অসুবিধার কথা বলেন।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

কৃষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সকলকে ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। যে জমিতে যে ফসল ফলানো যায় তাই ফলাতে হবে। এই মৌসুমে ধানের ফলন যেমন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছেন কৃষকরা। আপনারা চাষাবাদ বৃদ্ধি করুন, সাবলম্বী হন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় দাস জানান, জেলার নয়টি উপজেলায় ৭৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এতে এক লাখ ৬৬ হাজার ৫৩০ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। নয়টি উপজেলার মধ্যে বাম্পার ফলন হয়েছে কচুয়ায়।

0 comments on “মাঠে গিয়ে আমন ধান কাটলেন জেলা প্রশাসক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ