Friday, 25 September, 2026

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলসে আখ মাড়াই শুরু


আখ রোপনের সময় ও চাষবাদ

চলতি মৌসুমে ১৩,০০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

দেশে চিনি সংকটের মধ্যেই মাড়াই শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিকেলে মিলের মধ্যে আখ ফেলে আনুষ্ঠানিক মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

এসময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, উত্তরবঙ্গ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর মিলটি ০.২ মিলিয়ন (২ লাখ) মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে মিলটি লাভের মুখ দেখবে বলে আশা করছেন মিল কর্তৃপক্ষ।

গত মৌসুমে উত্তরবঙ্গ চিনিকলের ক্ষতি হয়েছে ১৮২.৩ মিলিয়ন টাকা (১৮.২৩ কোটি)।

0 comments on “নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলসে আখ মাড়াই শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ