Thursday, 22 October, 2026

ফুলকপি যখন গলার কাঁটা


ফুলকপি

ফুলকপি দিয়ে মাছ রান্না করে খেতে অনেকেই পছন্দ করেন । কিন্তু ফুলকপি এবার কৃষক এর গলায় কাঁটার মতো বিধছে । অনেক আশা নিয়ে আবাদ করেছেন অনেকেই এবং শুরুর দিকে বেশ ভালো দাম ও পেয়েছেন।

কিন্তু বর্তমান চিত্র একদম উল্টো । পাইকাড়ি বাজারে নেই ক্রেতা । অনেক আশা নিয়ে পাইকাড়ি বাজারে কৃষকরা এলেও দাম নেই বললেই চলে । অনেকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ফুলকপি গবাদি পশুকে খাওয়াবে বলে !

ফুলকপি  পুষ্টি গুণে ভরপুর এর শীতকালিন সবজি। সবজিটি কমবেশি সবার ই প্রিয় সবজির তালিকায় থাকে ।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

ফুলকপি বাজারে ধস

দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইকাড়ি বাজারের চিত্র এটি । সরে জমিনে দেখা গেছে ৪০ থেকে ৬০  টাকা দরে পাইকাড়ি ফুলকপি কিনছেন খুচরা ব্যবস্যায়ী রা । আজ বিরামপুর এর হাটবার । আর সকাল থেকেই ফুলকপি বাজার এই চিত্র ।

গত কয়েকদিন ধরেই চলছে এমন এবং বিষয়টা অনেকটা কৃষকএর গলার কাঁটা হয়ে যাচ্ছে যাচ্ছে । অনকেই  মনে করছেন ফুলকপি চাষে যে খরচ হয়েছে সেটাও উঠছেনা ।

0 comments on “ফুলকপি যখন গলার কাঁটা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ