Friday, 09 October, 2026

ডোমারে বায়োফর্টিফাইট জিংক ধানের মাঠ দিবস অনুষ্ঠিত


নীলফামারীর ডোমার উপজেলায় বায়োফর্টিফাইট জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে হারভেস্ট প্লাস প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ মাঠ দিবসটির আয়োজন করে।

দিবসটিতে নীলফামারী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা চৌধুরী আবু আলা মওদূদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

জোড়াবাড়ী ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা চৌধুরী আবু আলা মওদূদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. আনিছুজ্জামান।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা কৃষিবীদ অনুপ কুমার ঘোষ, নীলফামারী ইউনিটের কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোহিদুল ইসলামসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

0 comments on “ডোমারে বায়োফর্টিফাইট জিংক ধানের মাঠ দিবস অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ