Monday, 13 July, 2026

দেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করাই সরকারের উদ্দেশ্য: পরিকল্পনামন্ত্রী


‘দেশে মাছ চাষের মাধ্যমে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগানো উচিত। সরকার মাছ উৎপাদন বাড়ানোর লক্ষে আধুনিক গবেষণার ক্ষেত্র বৃদ্ধি করেছে এবং তরুণদের মাছ চাষের উপর প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করাই আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য৷’

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের হল ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ে গলদা, কার্প মিশ্রচাষ আর ডি প্রদর্শনী এর মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি আরও বলেন, শুধু মৎস্য খাতেই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে আর কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। এ সরকার উন্নয়নের সরকার।

আরো পড়ুন
লাভজনক গলদা চিংড়ি চাষ: পোনা ছাড়ার আগে পুকুর প্রস্তুত করার আধুনিক ও সঠিক নিয়ম

বাংলাদেশী মৎস্য চাষিদের কাছে ‘সাদা সোনা’ খ্যাত গলদা চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। তবে গলদা চিংড়ি চাষে সফলতার প্রধান Read more

বাজারে ‘মিনিকেট-নাজিরশাইল’ প্রতারণা: মোটা চাল কেটে সরু করার রমরমা বাণিজ্য
বাজারে ‘মিনিকেট-নাজিরশাইল’ প্রতারণা

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নাজিরশাইল, চাঁন্দিনাসহ প্রায় ৩০ প্রজাতির ঐতিহ্যবাহী ধান বিলীন হয়ে গেছে। অথচ দেশের চালের বাজারে গেলে এখনো Read more

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা মৎস্য অফিসার জাহিদ হাসান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ।

0 comments on “দেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করাই সরকারের উদ্দেশ্য: পরিকল্পনামন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ