Monday, 28 September, 2026

মাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করব: বাকৃবি প্রক্টর


মাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।

তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রক্টর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক বিষয়ের আলোকপাত করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম (১), ড. মো. শফিকুল ইসলাম (২), ড. আফরিনা মুস্তারি, ড. মো. রিজয়ানুল হক, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল বাশার মিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।

0 comments on “মাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করব: বাকৃবি প্রক্টর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ