Friday, 20 November, 2026

কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে খাদ্য সহায়তা


কাপ্তাই হ্রদের ৬৮৮ জেলেকে ভিজিএফের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (৯ মে) দুপুরে কাপ্তাই ইউনিয়ন সংলগ্ন রিভারভিউ পার্কে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। এসময় তিনি জেলেদেরকে তিন মাস ধরে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ থাকাকালীন সময় বিকল্প কাজ করার আহ্বান জানান।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জয় দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

0 comments on “কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে খাদ্য সহায়তা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ