Tuesday, 29 September, 2026

নাটোরে রসুনের দাম কমেছে


রসুনের সরবরাহ বাড়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গত ২ সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রতি মণে এক হাজার টাকা কমেছে। বিনা হালে রসুনের উদ্ভাবনী আহমদপুর হাটে ভোর থেকে রসুনের ব্যাপক সরবরাহ দেখা গেছে। তবে ব্যবসায়ীরা জানান চাহিদার চেয়ে বেশি সরবরাহ হওয়ায় রসুনের দাম কমেছে।

জানা যায়, দুই সপ্তাহ আগেও ভালো মানের রসুন মণ প্রতি ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। প্রতি বিঘায় মাত্র ৪০ হাজার টাকা খরচ করে ২৫ মণ উৎপাদিত রসুনে লাভ হয় শত ভাগ। বর্তমান বাজারের দামে লোকসান না হলেও বাজার মনিটরিংরের দাবি জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, কৃষি বিভাগের পরামর্শে প্রায় ২০ বছর আগে জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষকরা রোপা আমন ধান কেটে ওই জমিতেই চাষ না করে রসুন রোপণ করেন। এতে ভালো ফলন পাওয়ার পর পুরো জেলায় এ পদ্ধতি ছড়িয়ে পড়ে। গত বছর ২১ হাজার ৪৩০ হেক্টর জমিতে এক লাখ ৭৮ হাজার ৫৭৮ টন রসুন উৎপাদন হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

0 comments on “নাটোরে রসুনের দাম কমেছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ