Monday, 18 May, 2026

নেই ইলিশের দেখা, দাম হু হু করে বাড়ছে


পূর্ণিমা তিথিতেও উপকূলের বরগুনার বেতাগী বিষখালী এবং পদ্মা নদীতে জেলেদের জালে নেই প্রত্যশিত ইলিশ দেখা। ইলিশ সরবরাহ কম হওয়ায় দাম বেড়েই চলছে।

দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষসহ সাধারণরা যথারীতি কিনতে পারছে না পছন্দের ইলিশ।

মৎস্য বিজ্ঞানীদের মতে, মধ্য আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলা শ্রাবণের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত  ইলিশের ভরা মৌসুম। এ মৌসুমে পূর্ণিমা তিথিগুলোতে গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে চলে আসে। এ সময় জেলেদের জালে ধরা পড়ে।

আরো পড়ুন
গোখাদ্যের চড়া দামে কোরবানির পশুর দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
গাইবান্ধায় এবার চাহিদার চেয়ে প্রায় ৩০ হাজার কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম ও ভারতীয় গরুর অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগে খামারিরা।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গের অন্যতম প্রধান জেলা গাইবান্ধায় কোরবানির পশুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম Read more

বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিত মাছ চাষে নতুন সম্ভাবনার দুয়ার: কৃষিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশ্ববিদ্যালয়ের জলাশয় কাজে লাগিয়ে মাছ উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির নতুন পরিকল্পনার কথা জানান তিনি।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর লেক ও অভ্যন্তরীণ জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এই অব্যবহৃত জলাশয়গুলো কাজে লাগাতে পারলে Read more

পঞ্জিকানুসারে গত শনিবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে রবিবার বিকেল ৫টা ৫২ মিনিটে শেষ হয়। এবারের এ পূর্ণিমা তিথিতে জেলেদের জালে কম ইলিশ ধরা পড়েছে। কিন্তু চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।

বেতাগী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ণিমার জো কেটে যাওয়ায় এখন তেমন একটা মাছ পড়ছে না।

অমাবস্যা জো এলেই ইলিশ ধরা পড়বে। দু’দিন আগেও ইলিশের দাম কম ছিল। কিন্তু সরবরাহ অপেক্ষা চাহিদা বেশি হওয়ায় এখন ইলিশের দাম বেড়ে গেছে।

গত দুই দিনের ব্যবধানে প্রতি মণ গ্রেডের (বড় সাইজের) ইলিশের দাম ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

গতকাল রবিবার ও আজ সোমবার পৌর শহরের বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম ৫০০ থেকে ৬০০ টাকা। ১ কেজি ওজনের ৯০০ থেকে ১০০০ টাকা বিক্রি হচ্ছে।

কারণ হিসেবে জানা গেছে, গত বছরের এ সময়ের মতো ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে। যার কারণে সরবরাহ অপেক্ষা চাহিদা বেড়ে গেছে।

0 comments on “নেই ইলিশের দেখা, দাম হু হু করে বাড়ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ