Thursday, 05 November, 2026

কুড়িগ্রামে ব্যাপক ক্ষতির শঙ্কায় সবজি চাষীরা


টানা কয়েকদিনের বৃষ্টি ও মাঝারি বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কুড়িগ্রামের সবজি চাষীরা। প্রায় ৮০ভাগ ফসল কৃষকরা ঘরে তুললেও জুনের শেষে বৃষ্টিতে জমে থাকা পানিতে আটকে পড়ে সবজির গোড়া। ফলে বাড়তি লাভ করার স্বপ্ন তাদের ধুলিস্যাত হয়ে গেছে।

সোমবার (৫ জুলাই) সকালে সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার বেশ কিছু সবজী চাষী তাদের নিমজ্জ্বিত খেত থেকে সবজি উত্তোলন করছিলেন।

উত্তর নওয়াবশ, দক্ষিণ নওয়াবশ, কদমতলা ও ছড়ার পাড়ের কৃষক জলিল, কাশেম, খলিল ও নুরুজ্জামান জানান, গত বছর জুনের প্রথম সপ্তাহে বন্যার পানি এসে সব খেতের ফসল নষ্ট করে দিয়েছে। এবার বন্যা না হলেও বৃষ্টির জলাবদ্ধতায় নিচু ক্ষেতগুলো তলিয়ে গেছে। এতে শেষের দিকের ফসলগুলো প্রায় নষ্ট হওয়ার পথে।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মঞ্জুরুল হক জানান, বন্যায় ক্ষতির কথা ভেবে জেলায় প্রায় ১শ হেক্টর পাট আগাম কাটা হয়েছে। সদর উপজেলার ধরলা নদী তীরবর্তী পৌরসভা, হালোখানা, ভোগডাঙ্গা ও পাঁছগাছী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কৃষকরা পাট কাটেন।

এসব এলাকার কৃষকদের পটল, ঝিঙে, চিচিঙা, করলা, শশা, কাকরোলসহ লাল শাক, ধনেপাতা, পুঁই শাক, মুলা শাক পানিতে আংশিক নিমজ্জিত হয়েছে।

0 comments on “কুড়িগ্রামে ব্যাপক ক্ষতির শঙ্কায় সবজি চাষীরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ