Saturday, 03 October, 2026

পাটগ্রামে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাটের পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা চত্বরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ওই বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় ৭৫টি কৃষক গ্রুপের মধ্যে ১০টি কৃষক গ্রুপকে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপনের যন্ত্র) এবং ১২টি কৃষক গ্রুপকে বিনামূল্যে রিপার (ধান ও গম কর্তন যন্ত্র) বিতরণ করা হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া প্রমুখ।

0 comments on “পাটগ্রামে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ