Monday, 28 September, 2026

পানি শূন্যতায় ঝরে পড়ছে আম


নওগাঁয় তীব্র তাপদাহে পানি শূন্যতায় ব্যাপক হারে ঝরে পড়ছে আম। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন বাগানমালিকরা।

কৃষি বিভাগ জানিয়েছে, গত বছরের চেয়ে চলতি মৌসুমে ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর নওগাঁ জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা গতবারের চেয়ে ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমি বেশি। এবার ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২০০ মেট্রিক ট্রন। তাই খরায় আমের বাগানে পানি সেচসহ পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষকদের।

সাপাহারের আম বাগান মালিক হাবিব বলেন, খরা প্রবণ বরেন্দ্র এলাকায় পানি সংকটের কারণে বাগানে সেচ দিতে পারছেন না তারা। তাই যদি দুই একদিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন। আর এভাবে চলতে থাকলে বাগানে গাছ থাকবে কিন্তু আম থাকবে না।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ, খরার কারণে কিছু আম ঝরে পড়লেও তেমন সমস্যা নাই। কারণ ঝরে পড়ার পর যেসব আম থাকবে সেগুলোর মান ভালো থাকবে।

তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গাছে গাছে উকুন পোকার আক্রমণ দেখা দিয়েছে। তাই তিনি গাছে পানি সেচসহ কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেন।

0 comments on “পানি শূন্যতায় ঝরে পড়ছে আম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ