Wednesday, 14 October, 2026

সিলেটে গম চাষে কৃষকের সফলতা


আমন ও আউশ ধান চাষের পর একই জমিতে গম চাষে সফলতা পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষক সাদিকুর রহমান মিজান। স্বল্প সময়ে নামমাত্র শ্রম ও অপেক্ষাকৃত কম খরচে এ প্রকল্প থেকে কয়েকগুণ আয়ের আশা রয়েছে তার।

সরেজমিনে দেখা যায়, বসত বাড়ির কাছেই দু’ফসলি জমিতে দুলছে পুষ্ট সবুজ গমের গাছ। পাশাপাশি জমিতে চাষ করেছেন বাঁধাকপি, টমেটো, শিম, ব্রকলি, সূর্যমুখি ও মিষ্টি কুমড়া।

কৃষক সাদিকুর রহমান জানান, ‘জমিতে আগে বছরে দু’বার কেবল আউশ ও আমন ধান চাষ করতেন। এরপর ৪-৫ মাস অনাবাদি থাকতো জমি। গেল ক’বছর ধরে কোন সৌসুমেই আর অনাবাদি রাখেন না। এবার ধানের পর গম আবাদে স্বাভাবিক ভাবেই ফলন হয়েছে ভালো।’

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

পৌষ মাসে কৃষি প্রণোদনার আওতায় ২ বিঘা জমিতে বারি-২৮ জাতের করে ২৫ কেজি গমের বীজ বপণ করেন তিনি। অল্প পরিশ্রমে চার মাসের মাথায় ফলন আসে গমের। আগামি চৈত মাসে ক্ষেতে থেকে তোলা হবে গম।

এই পর্যন্ত চাষে খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। হিসেব অনুযায়ী এ ক্ষেত থেকে বিঘা প্রতি ১৫মণ করে ৩০মণ গম পাওয়ার আশা রয়েছে। ১৫-১৮শ টাকা মণ দরে যার বাজার মূল্য ৪৫-৫৪ হাজার টাকা। এতে খরচ বাদে চার মাসেই আয় হবে ৩০-৩৫ হাজার টাকা।

সাদিকুর রহমান আরও বলেন, ‘এইচএসসি শেষ করে ব্যবসা-বাণিজ্য, চাকুরীও করেছি। পরে গেল পাঁচ বছর ধরে কৃষিকাজেই সূফল পাচ্ছি। পরিশ্রম আর সঠিক নিয়মে কাজ করলে কৃষিতে সাবলম্বী হওয়া সম্ভব।’

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, ‘গমের জমিতে সার কম প্রয়োগ করতে হয়। স্বল্প সেচেও করা যায় চাষ। বাজারে দাম বেশি থাকায়, গম বর্তমানে কৃষকের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠছে।

তিনি আরও বলেন, এ বছর প্রণোদনার আওতায় উপজেলার কৃষকদের গমের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার ও সাইনবোর্ড সহায়তা দেওয়া হয়েছে।’

0 comments on “সিলেটে গম চাষে কৃষকের সফলতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ