Friday, 11 September, 2026

সার সংকটের মুখে পড়েছে বিশ্ব


ফসফরাসের অত্যধিক ব্যবহারের কারণে সার সংকটের মুখে পড়েছে বিশ্ব। রোববার এক প্রতিবেদনে বিজ্ঞানীদের এই সতর্ক বার্তা তুলে ধরেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

সংকটটি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন হ্রাসসহ মিথেন গ্যাস বৃদ্ধির ফলে বৈশ্বিক উত্তাপ ও কার্বন নির্গমনের জলবায়ু সমস্যাও বাড়িয়ে তুলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা।

প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৫০ মিলিয়ন টন ফসফেট সার বিক্রি হয়। বিরাট এ সরবরাহ পৃথিবীর ৮০০ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে।

আরো পড়ুন
পেঁপের মোজাইক ভাইরাস এবং পাতা কোঁকড়ানো রোগ দমন বিস্তারিত
পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ

পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ দুটি পেঁপে চাষের সবচেয়ে বড় শত্রু। সরাসরি কোনো Read more

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

বিশ্বে মরক্কো এবং পশ্চিম সাহারায় সবচেয়ে বেশি পরিমাণ ফসফেট রয়েছে। চীন দ্বিতীয়, আলজেরিয়া তৃতীয়। ফসল উৎপাদন ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও অতিরিক্ত ফসফরাস ব্যবহারের ফলে সার সংকট দেখা দিচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে উন্নয়নশীল দেশগুলো। এছাড়া উৎপাদন হ্রাস পাওয়ায় ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা তো রয়েছেই।

একই সময়ে ফসলের মাঠ থেকে ফসফেট সার পয়োনিষ্কাশন বর্জের সঙ্গে মিশে গিয়ে মিশছে নদী, হ্রদ এবং সমুদ্রে। এর ফলে ব্যাপক শৈবাল জন্মাচ্ছে কারণ ফসফেট শৈবাল বৃদ্ধিতে সহায়তা করে। যা জলজ মৃত অঞ্চল তৈরি করে মাছের মজুতকে হুমকির মুখে ফেলছে।

0 comments on “সার সংকটের মুখে পড়েছে বিশ্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ