Tuesday, 22 September, 2026

বোয়ালের দাম ২৮ হাজার ৬০০ টাকা!


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ২৮ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।

রবিবার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়ত থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় কিনে নেন। পরে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট সাহজাহান শেখ বলেন, পানি কমার কারণে এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মায় এ সময়ে বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এটা জেলেদের জন্য খুশির খবর হলেও আগামীতে নদীতে দেশী প্রজাতির মাছের সঙ্কট দেখা দিবে। কারণ ওই মাছগুলো নদীতে ডিম ছাড়লে অসংখ্য মাছ নদীতে ভরে যেত। কিন্তু বড় বড় মাছ ধরা পাড়ায় ভবিষ্যতে মাছের বিস্তার রোধ হবে। তাতে সঙ্কট হবে মাছের।

0 comments on “বোয়ালের দাম ২৮ হাজার ৬০০ টাকা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ