Thursday, 20 August, 2026

পুকুরে মিলল ৮ ইলিশ মাছ


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুকুরে ধরা পড়েছে ইলিশ মাছ! লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ৮টি ইলিশ মাছ পাওয়া গিয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি ইলিশ ৭-৮ ইঞ্চি আকারের। বুধবার দুপুর দেড় টার দিকে ইলিশগুলো পাওয়া গেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল পেলেন। এতে ৮ টি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। পুকুরটি নদীর কাছেই অবস্থিত। ধারণা করা হচ্ছে অতিরিক্ত জোয়ারের সময় পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।

মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি। ধারণা করা হচ্ছে পুকুরে আরও রয়েছে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়৷ তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এছাড়া অন্য ভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।

0 comments on “পুকুরে মিলল ৮ ইলিশ মাছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ