Thursday, 19 November, 2026

কাপাসিয়ায় কৃষকদের জৈব কৃষি বিষয়ক প্রশিক্ষণ


সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার আয়োজনে গাজিপুরে উপ-প্রকল্প এলাকায় দিনব্যাপী ‘Training on Awareness for Farmers’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মে) ‘ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশ নেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পাবুর উত্তরপাড়া কৃষিপণ্য উৎপাদনকারী দলের সভাপতি মো. আজগর হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা এর পরিচালক ড. এম বক্তীয়ার হোসেন।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক প্রকল্প সমন্বয়ক ও সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. ইউনুস আলী এবং সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা নাসরীন জাহান।

কোর্সটির কোর্স পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার উপ-পরিচালক শুভাগত বাগচী, সমন্বয়ক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার সহকারী পরিচালক মনিরুল ইসলাম দায়িত্ব পালন করেন।

কোর্সের সমাপনী শেষে উপকারভোগীদের মাঝে জৈব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় নাফকো গ্রুপের উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

0 comments on “কাপাসিয়ায় কৃষকদের জৈব কৃষি বিষয়ক প্রশিক্ষণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ